ফরিদপুর কর অঞ্চলে ৬ ক্যাটাগরির ১২২টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর মধ্যে ১৩ থেকে ২০ গ্রেডের পদসংখ্যা ১২২। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা ২৭ মে ২০২৬ পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীকে ১১২ টাকা আবেদন ফি দিতে হবে। সব পদে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫৬ টাকা।









