গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিটিসিএল তাদের স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)। পদের সংখ্যা: ১৬টি ক্যাটাগরিতে মোট ৪৭টি পদ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ): ০১টি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা): ০১টি জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার: ০১টি
আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। ফি’র পরিমাণ: সার্ভিস চার্জসহ মোট ২২৩/- থেকে ৩৩৫/- টাকা (পদভেদে)।
আবেদন শুরুর তারিখ: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯টা। আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৬, বিকাল ৫টা। আবেদন মাধ্যম: টেলিটকের মাধ্যমে অনলাইন।









