জীবন বীমা করপোরেশনে ১০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি

জীবন বীমা করপোরেশনে ১০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য 'এজেন্ট' পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

এজেন্ট পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে sales20@jbc.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।