বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেলা জজ এবং এর অধীনে আদালত/ট্রাইব্যুনালসমূহে ৮টি পদে ৯৬৮ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টা আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত বয়স: ১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।









