সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৭। আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০৪ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’–এ উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ০৭ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৫ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।









