সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের আবেদন শুরু ৩ মে

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের আবেদন শুরু ৩ মে

বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা সাধারণ (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদনের সুযোগ পাবেন। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ৩ মে থেকে।

আবেদনের যোগ্যতাবয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা: * সাধারণ ট্রেড (GD): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২ থাকতে হবে। করণিক ট্রেড (CLK): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।