সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি

সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি

সারা দেশের সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণে বিজ্ঞাপিত ৮২৮টি পদের নিয়োগ পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত মার্চে পিএসসি জানিয়েছিল, মে মাসের মধ্যে এই পরীক্ষা হতে পারে।

সারা দেশে জনবলসংকট প্রকটদেশের সরকারি স্বাস্থ্যসেবায় জ্যেষ্ঠ নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা ও হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সিনিয়র স্টাফ নার্সরাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তবে বর্তমানে সারা দেশে এই পদের জনবলসংকট বেশ প্রকট।

প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষাএই সংকট কাটাতে ৮২৮টি স্থায়ী পদের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২০ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।