রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে হেড অব অডিট/চিফ অডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণ নির্বাহী ক্ষমতাসহ জেনারেল ম্যানেজার পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।
এর আগে সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে বেতন–ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার টাকা।
চাকরির বিবরণ—পদের নাম: হেড অব অডিট/চিফ অডিট অফিসার, পদসংখ্যা: ১, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই এফসিএ হতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/তৃতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।









