সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

সোনালী ব্যাংক পিএলসিতে ১৬৬টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় ৬ হাজার ৮০০ প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ মে ২০২৬ (শুক্রবার), বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পদ্ধতি: মোট ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার জন্য ১ ঘণ্টা এবং লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।