তথ্য মন্ত্রণালয়ে চাকরির আবেদন শেষ ২১ এপ্রিল

তথ্য মন্ত্রণালয়ে চাকরির আবেদন শেষ ২১ এপ্রিল

তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে নেবে ৬৮ জন। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল। বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হলেই হবে। পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক (সম্মান) ডিগ্রি; কম্পিউটারে এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা; পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা। বেতন স্কেল ও গ্রেড ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

আবেদনের পদ্ধতি নির্দেশনা মোতাবেক আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১ এপ্রিল ২০২৬, সকাল ১০টা। অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১ এপ্রিল ২০২৬।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।