শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে। লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।
চাকরির বিবরণ পদের নাম: ট্রেইনি অফিসার (জেনারেল) পদসংখ্যা: অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে এবং এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।
বেতন-ভাতা: নির্বাচিত প্রার্থীরা এক বছর ট্রেইনি হিসেবে কাজ করবেন এবং মাসিক বেতন ২৮,৫০০ টাকা। ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যার প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।









