পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ জানা যাবে আগামীকাল সন্ধ্যায়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এই সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সভাপতিত্ব করবেন।
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপনের তারিখ জিলহজ মাসের ১০ তারিখ। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।












