ঈদুল আজহার জামাতের তালিকা প্রকাশ, কোন জামাতে কে করবেন ইমামতি

ঈদুল আজহার জামাতের তালিকা প্রকাশ, কোন জামাতে কে করবেন ইমামতি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্থান হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।

ইসলামিক ফাউন্ডেশন বলেছে, সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।