টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে আনুষ্ঠানিকভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবার বাড়ী ছেড়ে অন্যের গোয়াল ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর ভাবে রাত্রি যাপন করছে তারা।
জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ধর্মান্তরিত হন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আলী। তার স্ত্রী বেবী রাণীর নাম পরিবর্তন করে রাখা হয় ফাতেমা বেগম (২৭)। এছাড়া তাদের সন্তানদের নামও পরিবর্তন করা হয়েছে—প্রিয়াংষ্কা রানী থেকে আসমাউল হুসনা আছমা খাতুন, সূর্য বিশ্বাস থেকে মোহাম্মদ হুসাইন এবং জীবন থেকে মোহাম্মদ হাসান আলী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।












