পবিত্র হজ পালনের সময় ইনসুলিন ব্যবহারকারীদের কিছু বিষয় মনে রাখতে হবে। হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিহজের সময় অনেক হাঁটতে হয়। এ ছাড়া পরিবেশে তাপমাত্রা বেড়ে গেলে ইনসুলিন দ্রুত রক্তে মিশে যায়। এতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ রক্তে গ্লুকোজ কমে যাওয়ার আশঙ্কা বাড়ে।
গ্লুকোজ বৃদ্ধিজনিত জটিলতাউষ্ণ আবহাওয়ায় শরীরে ইনসুলিন সঞ্চিত থাকে কম। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে পারে। এ ছাড়া হাজিদের অনেকে এ সময় খেজুরসহ নানা মিষ্টিজাতীয় ফল খান। নানাবিধ কারণে ডায়াবেটিকের রোগীরা সময়মতো ইনসুলিন গ্রহণ করেন না। ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে ইনসুলিন নেওয়া ছেড়ে দেন। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিজনিত জটিলতা দেখা দিতে পারে।
ইনসুলিন সংরক্ষণ করতে হলে তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। হোটেলের ফ্রিজ হতে পারে ইনসুলিন সংরক্ষণের ভালো জায়গা। রোদ থেকে ইনসুলিন দূরে রাখতে হবে।













