রক্তে হিমোগ্লোবিন বেশি হওয়ার সম্ভাব্য কারণ ও লক্ষণ

রক্তে হিমোগ্লোবিন বেশি হওয়ার সম্ভাব্য কারণ ও লক্ষণ

রক্তে হিমোগ্লোবিন কমে গেলে আমরা তাকে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া বলি। এই অসুখ বেশ পরিচিত। কিন্তু আপনি কি জানেন, হিমোগ্লোবিন বা রক্তকণিকা প্রয়োজনের চেয়ে বেড়ে যাওয়াও শরীরের জন্য খারাপ? চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘পলিসাইথেমিয়া’। সহজ কথায়, এটি রক্তস্বল্পতার ঠিক উল্টো।

পলিসাইথেমিয়া মূলত তিন ধরনের হতে পারে—প্রাইমারি পলিসাইথেমিয়া বা পলিসাইথেমিয়া ভেরা, সেকেন্ডারি পলিসাইথেমিয়া এবং রিলেটিভ পলিসাইথেমিয়া। প্রাইমারি পলিসাইথেমিয়া মূলত অস্থিমজ্জার রোগ। এখানে রক্ত তৈরির কারখানা বা স্টেম সেল নিজেই ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং অস্বাভাবিক হারে লোহিত রক্তকণিকা তৈরি করতে থাকে।

সেকেন্ডারি পলিসাইথেমিয়া হলো শরীরের অন্য কোনো সমস্যার কারণে রক্তকণিকা বেড়ে যায়। রিলেটিভ পলিসাইথেমিয়া হলো এক ধরনের রক্তকণিকা বেড়ে যাওয়া যা শরীরে জলীয় অংশ বা প্লাজমা কমে যাওয়ায় রক্তের ঘনত্ব বেশি মনে হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।