হজের প্রস্তুতি: সঠিক জুতা বা স্যান্ডেল নির্বাচনের গুরুত্ব

হজের প্রস্তুতি: সঠিক জুতা বা স্যান্ডেল নির্বাচনের গুরুত্ব

হজ কেবল একটি আত্মিক সফর নয়, এই সফরের একটি বড় ভার বহন করে আমাদের পা। তাওয়াফ, সাঈ থেকে শুরু করে মিনা, আরাফাত ও মুজদালিফার দীর্ঘ পথ—সব মিলিয়ে একজন হজযাত্রীকে কয়েক দিনে প্রায় ৬০–৭০ কিলোমিটারের বেশি হাঁটতে হতে পারে। তপ্ত আবহাওয়া, প্রচণ্ড ভিড় আর দীর্ঘ অপেক্ষার এই কঠিন যাত্রায় পায়ের ওপর পড়ে ব্যাপক চাপ। তাই হজের প্রস্তুতিতে কাপড় বা ওষুধের মতোই সমান গুরুত্বপূর্ণ সঠিক জুতা বা স্যান্ডেল নির্বাচন।

ইহরামের সময় বিশেষ করে পুরুষদের এমন স্যান্ডেল প্রয়োজন, যা ধর্মীয় বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পা–কে সুরক্ষা দেয়। একটি ভালো স্যান্ডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: এটি হালকা, খোলা এবং পায়ের সঙ্গে ঠিকমতো লেগে থাকবে যাতে হাঁটার সময় দুলে না যায়।

প্রতিদিনের যত্ন ও সতর্কতাও অপরিহার্য। পবিত্র হজের দিনগুলোতে প্রতিদিন রাতে পায়ের তলা, গোড়ালি, আঙুলের ফাঁক এবং নখের চারপাশ পরীক্ষা করা জরুরি। কোনো লালচে দাগ, ফোলা বা অস্বাভাবিক ব্যথা দেখলে দ্রুত বিশ্রাম নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।