আমাদের দৈনন্দিন আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে পরনিন্দা বা গিবত। চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স—অন্যের সমালোচনা করাকে আমরা বিনোদনের অংশ বানিয়ে ফেলেছি।
অথচ এই অভ্যাসটি শুধু মানুষের সম্মানই নষ্ট করে না, বরং সামাজিক শান্তি ও সংহতিকেও ধ্বংস করে দেয়। একে অপরের প্রতি ঘৃণা ও অবিশ্বাস তৈরির এই বিষবাষ্প থেকে বাঁচতে ইসলামের ১০টি বৈপ্লবিক সূত্র তুলে ধরা হলো:১. পরনিন্দার সংজ্ঞা বোঝাকারো অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যা সে জানলে কষ্ট পাবে, তা-ই গিবত। এমনকি সেই দোষটি যদি তার মধ্যে সত্যিই বিদ্যমান থাকে, তবুও তা বলা ইসলামে নিষিদ্ধ।












