ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে 'ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।

তিনি তার বক্তব্যে ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।