জাতীয় ঈদগাহে জামাতের আয়োজনের বিশেষ প্রস্তুতি

জাতীয় ঈদগাহে জামাতের আয়োজনের বিশেষ প্রস্তুতি

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্থান হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

আবহাওয়া বিরূপ থাকলে এবং এ কারণে জাতীয় ঈদগাহে জামাতের আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।