আরবি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ। আরবি উচ্চারণ ‘জুলকাআদাহ’। বাংলায় এর অর্থ-বসা বা বিশ্রাম করা। প্রাচীন আরবে এ মাসে যুদ্ধ-বিগ্রহ ও ব্যবসা থেকে প্রত্যাবর্তন করার প্রচলন ছিল।
ঋতু পরিবর্তনে আরবদের জিলকদ মাসে কোনো কাজ না থাকায় ঘরে বসেই সময় কাটত। আর এ মাসে তারা যুদ্ধ-বিগ্রহ ও অপরাধমূলক কাজ থেকেও যথাসম্ভব বিরত থাকত।
জিলকদ মাসের আগের চার মাস মুমিন-মুসলমানরা রজব, শাবান, রমজান, শাওয়ালের রোজাসহ অন্যান্য ইবাদতে ব্যস্ত সময় পার করেন।












