আমরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে ভোগবাদ আর বৈষয়িক সাফল্যই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পবিত্র কোরআন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে, এই জগত কেবলই এক সাময়িক পান্থশালা।
দুনিয়ার মোহে অন্ধ হয়ে চিরস্থায়ী আখিরাতকে ভুলে যাওয়া প্রকৃত বুদ্ধিমানের কাজ নয়। দুনিয়ার আসক্তি কমিয়ে মনকে প্রশান্ত করতে কোরআনের ১০টি দিকনির্দেশনা দেওয়া হলো:
১. প্রকৃত জীবনের সন্ধানদুনিয়ার চাকচিক্য মূলত একটি ক্ষণস্থায়ী বিনোদন মাত্র। যারা এই সত্য উপলব্ধি করতে পারে, তারা কখনোই এর মোহে দিশেহারা হয় না।












