আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন, যাঁদের সঙ্গ যেন অদৃশ্যভাবে মানসিক শক্তি শুষে নেয়। তাঁরা সব সময় অভিযোগ করেন, সমালোচনা করেন কিংবা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন। তাঁদের এই ধারাবাহিক নেতিবাচকতা অনেক সময় আমাদের মেজাজ খিটখিটে করে তোলে, কাজের মনোযোগ নষ্ট করে এবং ধীরে ধীরে মানসিক ক্লান্তি তৈরি করে।
আপনি চাইলে চারপাশের মানুষ বদলাতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া বদলাতে পারবেন। স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণা বলছে, আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, যাতে অন্যের নেতিবাচকতা আমাদের ভেতরে ঢুকতে না পারে।
আমাদের মস্তিষ্কের ‘ফাইট অর ফ্লাইট’ মোড নিয়ন্ত্রণকে নেতিবাচক আচরণ করলে মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ সেটিকে হুমকি হিসেবে ধরে এবং শরীরে কর্টিসলসহ স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এটিই ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া। এই স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে নিজেকে সামান্য সময় দিন। কটু কথা শুনে সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে গভীর শ্বাস নিন, মনে মনে ১ থেকে ১০ পর্যন্ত গুনুন। এই ছোট বিরতি যুক্তিনির্ভর মস্তিষ্ককে সক্রিয় হওয়ার সুযোগ দেয়, ফলে উত্তেজনার বদলে শান্ত থাকা সহজ হয়।












