সময়ের পরিবর্তনে কেনাকাটা এখন হাতের মুঠোয়। বিশেষ করে শহুরে ব্যস্ততা এবং প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনে কোরবানির পশু বিক্রির পাশাপাশি ‘ভাগে’ কোরবানি দেওয়ার সুযোগ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। কোনো কোনো প্রতিষ্ঠান শুধু পশু বিক্রি নয়, বরং ক্রেতার হয়ে পশু জবাই করা থেকে শুরু করে গোশত গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার দায়িত্বও নিচ্ছে।
ইসলাম এই আধুনিক ব্যবস্থাকে কীভাবে দেখে, তা বিস্তারিত আলোচনা করা হলো। কোরবানির দায়িত্ব দেওয়াই ইসলামে নিজের কোরবানি নিজে করা উত্তম হলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া বা ‘অর্ডার’ দেওয়া সম্পূর্ণ বৈধ। একে ফিকহশাস্ত্রে ‘ওয়াকালাহ’ বা প্রতিনিধিত্ব বলা হয়।
কোরবানির দায়িত্ব দেওয়া বা ভাগে কোরবানি দেওয়ার নিয়ম ইসলামের শরিয়তের পূর্ণ পরিপালন নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। পশুর বয়স, ত্রুটিমুক্ত পশু, নির্ধারিত সময় ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে।












