আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে, আকাশ ও পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই বছরের মাস সংখ্যা বারটি নির্ধারিত, যার মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। এই চারটি মাস হলো—জিলকদ, জিলহজ, মহররম ও রজব।
এই মাসগুলোকে ‘আশহুরে হুরুম’ বলা হয়, অর্থাৎ সম্মানিত ও পবিত্র মাস। এসব মাসে পাপ থেকে বেঁচে থাকা এবং নেক আমল বৃদ্ধি করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জিলকদ মাস এই চারটি সম্মানিত মাসের প্রথমটি। এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বও অনেক গভীর।












