পবিত্র হজ আরাফার স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্ব

পবিত্র হজ আরাফার স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্ব

আরাফাহ অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া, স্বীকার করা, স্বীকৃতি দান করা। হজের বিধান অনুযায়ী প্রত্যেক হাজিকে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজের কৃত অপরাধ স্বীকার করে আল্লাহর নিকট ক্ষমার জন্য প্রার্থনা করতে হয়, তাই এর নাম ‘আরাফাত’।

আরাফা আদম ও হাওয়া (আ.)–এর স্মৃতিবিজড়িত স্থান। পৃথিবীতে আগমনকালীন দীর্ঘ বিচ্ছেদের পর আরাফার মাঠে তাঁদের পরিচয় ঘটেছিল, তাই স্থানটির ঐতিহাসিক নাম ‘আল-আরাফাত’।

আরাফাতের ময়দান মক্কা থেকে ২০ কিমি দক্ষিণ-পূর্বে হারামের সীমানার বাইরে অবস্থিত একটি সমতল অঞ্চল। দৈর্ঘ্য ও প্রস্থে দুই কিলোমিটার। পূর্ব-পশ্চিম ও উত্তর দিক থেকে পাহাড়বেষ্টিত আর দক্ষিণে ‘মক্কা হাদাহ তায়েফ রিং রোড’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।