প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১: ৫৬ প্রকাশিত হয়েছে আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় ড. খালিদ হোসেন নিয়মিত পাঠদান শুরু করেছেন। তিনি তিরমিজি শরীফ ও তাহেরিকে দারুল উলুম দেওবন্দ বিষয়ে ক্লাস নেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরাও প্রিয় শিক্ষককে আবার কাছে পেয়ে আনন্দিত।
ড. খালিদ হোসেন বলেন, শিক্ষকতাই আমার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে এসে আবার শিক্ষার্থীদের মাঝে থাকতে পেরে আমি আনন্দিত। বাকি সময়টুকু শিক্ষার সঙ্গেই কাটাতে চাই।
তিনি আরও জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ব্যস্ততা কমানোর জন্য কিছু দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।












