সরকারপ্রধান বা রাষ্ট্রপতির সাথে ছবি নিয়ে ট্যাগ দেওয়া উচিত নয়

সরকারপ্রধান বা রাষ্ট্রপতির সাথে ছবি নিয়ে ট্যাগ দেওয়া উচিত নয়

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, সরকারপ্রধান বা রাষ্ট্রপতির সাথে ছবি নিয়ে কাউকে ট্যাগ দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, কাউকে ট্যাগ দিতে মন চাইলে তাদের অপকর্মের তথ্য দিয়ে করেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

আনিস আলমগীর লেখেন, শাইখ সিরাজকে একুশে পদক দিয়েছিল বিএনপি সরকার, আর আওয়ামী লীগ সরকার তাকে দিয়েছে স্বাধীনতা পুরস্কার। অর্থাৎ দুই মহলেই তার গ্রহণযোগ্যতা বহু আগেই প্রমাণিত। এখন তিনি গণভবন থেকে টাঙ্গাইল গেছেন- এটা নিয়ে এত মাতামাতির কী আছে? আমি বরং মনে করি, একজন সাংবাদিকের যোগ্যতাই হওয়া উচিত সব মহলে গ্রহণযোগ্য থাকা।

তিনি বলেন, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাক্ষাৎকার তিনি (শাইখ সিরাজ) নিয়েছিলেন, পুরোটা আমি দেখেছি। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন সরকারপ্রধানের কৃষি ও খামারপ্রেম তুলে ধরেছিলেন- যেখানে বাড়াবাড়ি বা ভুয়া কিছু ছিল না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।