সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার পাশাপাশি নিজেদের ভেতরে দায়িত্ববোধ জাগ্রত করাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার দাবি শুধু সরকারের হস্তক্ষেপ প্রতিরোধে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজেরাও কতটা দায়িত্বশীল ও মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা করছেন—সে প্রশ্ন তোলার সময় এসেছে।











