বাংলাদেশ নারী হকি দল অভিষেকের অপেক্ষায়

বাংলাদেশ নারী হকি দল অভিষেকের অপেক্ষায়

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল অভিষেকের অপেক্ষায়। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এ গেমসের বাছাই পর্বে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে নারী হকির বাছাই। এই বাছাই পর্বে অংশ নিতে আগামী ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার বিমান ধরবে নারী হকি দল।

এরই মধ্যে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে। এবার নারী দলের সামনে ইতিহাসের হাতছানি। ২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ার আট দেশ বাছাই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে।

বাংলাদেশ জাতীয় নারী হকি দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু জানান, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।