মুমিনুলের আবেগঘন বার্তা সালাউদ্দিনের বিদায়ে

মুমিনুলের আবেগঘন বার্তা সালাউদ্দিনের বিদায়ে

বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে তার বিদায়ে শুধু একজন কোচকে নয়, একজন অভিভাবককেই যেন হারানোর অনুভূতি হচ্ছে মুমিনুল হকের।

দীর্ঘদিন দেশের ক্রিকেটে কাজ করা সালাউদ্দিন সম্প্রতি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন। ১৮ মাস জাতীয় দলের সঙ্গে কাজ করার পর নতুন ভূমিকায় যাচ্ছেন এই অভিজ্ঞ কোচ।

সালাউদ্দিনকে নিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন মুমিনুল। সেখানে তিনি লিখেছেন, জাতীয় দলে অনেক কোচের সঙ্গে কাজ করলেও খুব কম মানুষ আছেন, যাদের উপস্থিতি একজন ক্রিকেটারকে মানসিকভাবেও বদলে দিতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।