ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আবাহনী ও মোহামেডানের দুই ম্যাচে হয়েছেও তা-ই। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরির পর মৃত্যুঞ্জয় চৌধুরীর ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী পেয়েছে ১৬৬ রানের বড় জয়।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৫ রান করেছিল মোহামেডান। ১৩৬ বলে ইনিংসে ৫ চার ও ১২ ছক্কায় সেঞ্চুরি করেন ওপেনার নাঈম, লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটি তাঁর ১১তম সেঞ্চুরি।
তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে। আর তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে মোহামেডান।



















