বাংলাদেশ ফুটবল লিগের শেষ রাউন্ডে আবাহনী লিমিটেড রানার্সআপ হয়ে গেছে। গাজীপুরের মাঠে পিডব্লিউডির কাছে ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে। অন্যদিকে মানিকগঞ্জের মাঠে আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে রানার্সআপ হয়ে গেছে আবাহনী লিমিটেড।
দিনের আরেক ম্যাচ লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে।
এ নিয়ে টানা দ্বিতীয়বার রানার্সআপ হলো আকাশি-নীল শিবির, সর্বশেষ ৫ মৌসুমের হলো চতুর্থবার।



















