আইপিএলে বড় লক্ষ্য দিয়ে ব্যাট করলে জেতার হার কমে যাচ্ছে

আইপিএলে বড় লক্ষ্য দিয়ে ব্যাট করলে জেতার হার কমে যাচ্ছে

আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। আর দিনে দিনে এটি বেড়েই চলেছে। তাতে রেকর্ডে রেকর্ডে প্রতি মৌসুম ছাড়িয়ে যায় আগের মৌসুমকে। এবার যেমন ২০০ রানের মাইলফলক হয়ে গেছে অনেকটা ডালভাতের মতো। ২০০ বা এর বেশি রানের লক্ষ্য দিয়ে বড় সংগ্রহ ভেবে নিশ্চিন্তে থাকবেন সেই সুযোগ একেবারেই নেই। কারণ, আগে ব্যাট করে দুই শর বেশি রান তুললেও জেতার হার মাত্র পঞ্চাশ শতাংশ! কিছু ক্ষেত্রে হারের সম্ভাবনাই বেশি। গতকাল পর্যন্ত এবারের আসরের হওয়া ৪৯ ম্যাচে ৪১ বারই স্কোরবোর্ডে ২০০–এর বেশি রান উঠেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ বার বেশি।

রান তাড়ায় যখন ইতিহাস ওলটপালটগতকাল রাতে হায়দরাবাদের ২৩৫ রান তাড়া করতে নেমে পাঞ্জাব ২০২ রানে আটকে গেছে। এই ম্যাচে পাঞ্জাবের না জেতাটা কিছুটা ব্যতিক্রমই বলতে হবে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, এবারের আইপিএলে প্রথম ৪৮ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ২০০+ লক্ষ্য দিয়েছে ২৩ বার। অবিশ্বাস্যভাবে এসব লক্ষ্যের ১২ বারই তাড়া করেছে পরে ব্যাট করা দল। গত বছর ঠিক এ সময়ে ২০০ রানের বেশি সফল তাড়া ছিল মাত্র চারটি। আর পুরো টুর্নামেন্ট মিলিয়ে ৯ বার। ২০২৪ আসরে যদি তাকান, পুরো টুর্নামেন্টে ২০০+ তাড়া করতে দেখা গিয়েছিল মাত্র ৬ বার। এবার ২০০ তো বটেই, ২২০ রানও নিরাপদ নয়! মোট ১৩ বার আগে ব্যাট করা দল ২২০ এর বেশি রান তুলেছে। এর মধ্যে আটবারই সেই রান তাড়া হয়ে গেছে। কারণ কী? বলা হচ্ছে একটা কারণ ইমপ্যাক্ট প্লেয়ার। কিন্তু সেটা তো গতবারও ছিল। হতে পারে এবার দলগুলোর মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ছাড়া আর কী কারণ থাকতে পারে!

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।