আইপিএলে মাঠের বাইরের নেতিবাচক আলোচনা কমাতে বিসিসিআই হানি ট্র্যাপের ঝুঁকি কমানোর জন্য নির্দেশিকা জারি করেছে। বৃহস্পতিবার রাতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো বোর্ডের নির্দেশিকায় দলগুলোকে পরিকল্পিত ব্ল্যাকমেলিং বা নারীঘটিত ফাঁদ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিসিসিআই হানি ট্র্যাপের প্রসঙ্গ টেনে দলগুলোর উদ্দেশে লিখেছে, 'বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে হাই–প্রোফাইল স্পোর্টিং পরিবেশে বিদ্যমান সুপরিকল্পিত আপস (কম্প্রোমাইজ) এবং হানি ট্র্যাপিংয়ের ঝুঁকির দিকে দৃষ্টি আকর্ষণ করছে।'
বিসিসিআই হানি ট্র্যাপের ঝুঁকি কমানোর জন্য নির্দেশিকা জারি করেছে। বৃহস্পতিবার রাতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো বোর্ডের নির্দেশিকায় দলগুলোকে পরিকল্পিত ব্ল্যাকমেলিং বা নারীঘটিত ফাঁদ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।



















