আর্চারি ফেডারেশনের বৈধ কোষাধ্যক্ষ শহিদুজ্জামান ফিরে আসছেন। তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়াও দ্রুত বোর্ড সভা করে ব্যাংক সিগনেটরিও পরিবর্তন করার আদেশ দিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের ফলে আর্চারি ফেডারেশনের বৈধ কোষাধ্যক্ষই বৈধতা পাচ্ছেন।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভা হতে পারে আজ। সেখানে ফিরিয়ে আনা হবে পদচ্যুত কোষাধ্যক্ষ শহিদুজ্জামানকে। তাকে ফিরিয়ে আনার পাশাপাশি আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয় করে এক হয়ে কাজ করার কথাও বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ক্রীড়া পরিষদে অভিযোগ করেছেন যে প্রকাশ না করে নিজেদের কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।



















