আর্সেনাল ৩–০ ফুলহামনিজেদের কাজটা করে রাখল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে গেল ৬ পয়েন্টে। সিটির চেয়ে অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছে গানাররা। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচে সিটির ৭০। সোমবার রাতে এভারটনের বিপক্ষে পরের ম্যাচ গার্দিওলার দলের।
আর্সেনাল আজ জয় নিশ্চিত করে ফেলে প্রথমার্ধেই। ৩টি গোলই হয়ে ওই অর্ধে। ৯ মিনিটেই গানাররা এগিয়ে যায় ভিক্টর ইয়োকেরেসের গোলে। বুকায়ো সাকার নিখুঁত পাস থেকে গোলটি করেছেন সুইডিশ স্ট্রাইকার।
গোলে সহায়তা করার পর ৪০ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান সাকা। এবার ইয়োকেরেস বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ইংলিশ ফরোয়ার্ড।



















