২০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল আর্সেনাল। কোচ মিকেল আরতেতার হাত ধরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এখন ইংলিশ ক্লাবটি। ফাইনাল জিতলেই নতুন এক সূর্যোদয়ের সাক্ষী হবে আর্সেনাল। গতকাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) ফাইনালে ওঠার পথে বেশ কিছু রেকর্ড নিজেদের করে নিয়েছে আরতেতার দল। সংখ্যার গল্পে জেনে নেওয়া যাক সেসব কীর্তি।
১আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে এক আসরে সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল, আর্সেনাল এখন সেটিও ছাড়িয়ে গেছে।
২আর্সেনাল তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে এবং ২০ বছর পর প্রথমবার এই কীর্তি গড়ল।



















