আর্সেনাল প্রিমিয়ার লিগের নতুন রেকর্ডধারী

আর্সেনাল প্রিমিয়ার লিগের নতুন রেকর্ডধারী

আর্সেনাল এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের নতুন 'কর্নার কিং'। শনিবার এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই নতুন ইতিহাস গড়েছে আরতেতার দল।

আর্সেনাল এবার প্রিমিয়ার লিগ জিততেও পারে, না–ও জিততে পারে। তবে একটা জায়গায় আগেভাগে জিতে গেছে মিকেল আরতেতার দল। দীর্ঘ ৩২ বছর ধরে টিকে থাকা এক অনন্য রেকর্ড ভেঙে দিয়ে আর্সেনাল এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের নতুন 'কর্নার কিং'।

আর্সেনালের এই রেকর্ডের অন্যতম কারিগর নিকোলাস জোভের। জার্মান-বংশোদ্ভূত এই ফরাসি সেট-পিস কোচ ২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।