প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১: ০৮ মৌসুমের শেষ দিকে এসে একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এবার খানিকটা স্বস্তি ফিরে পেল আর্সেনাল শিবির। এবেরেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচটি ১-০ গোলে জিতেছে গানাররা। ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর, জয়ের স্বাদ পেল এমিরেটস স্টেডিয়ামের দলটি।
পাঁচ মিনিটে দুই গোল হজমের পর, দ্বিতীয়ার্ধে চাপ বাড়াল ক্রিস্টাল প্যালেস। একটি গোল শোধ করে আবারও লিভারপুলকে রুখে দেওয়ার আশা জাগিয়েছিল তারা। তবে, এবার আর কোনো ভুল করল না কোচ আর্না স্লটের দল।
ঘাম ঝরিয়ে হলেও ব্যবধান ধরে রেখে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিয়েছে তারা। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে শিরোপাধারীরা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় পেল তারা।



















