আর্সেনাল ম্যানচেস্টার সিটির সাথে শিরোপা লড়াইয়ে

আর্সেনাল ম্যানচেস্টার সিটির সাথে শিরোপা লড়াইয়ে

আর্সেনাল ৭৬, ম্যানচেস্টার সিটি ৭০। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় বেশ বড় ব্যবধানেই এগিয়ে আর্সেনাল। ২০০৪ সালের পর আবারও গানারদের লিগ জয় সময়ের ব্যাপার বলেই মনে হতে পারে। এমনকি অপটার সুপারকম্পিউটারও এই মুহূর্তে আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭৯.৭ শতাংশ বলছে।

কিন্তু সত্যিই কি ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে আর্সেনালই এখন প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে? পেপ গার্দিওলার দল পয়েন্টে পিছিয়ে থাকলেও তাদের হাতে বাড়তি দুটি ম্যাচ আছে। আর দুটিতেই জেতা মানে পয়েন্ট সমান হয়ে যাওয়া।

এর মধ্যে শনিবার ফুলহামের বিপক্ষে জয়টি এসেছে ৩-০ ব্যবধানে। এখানে গোল ব্যবধানটি গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।