অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে

অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল, যেখানে তরুণদের প্রাধান্য দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঢাকায় পা রাখার আগে অস্ট্রেলিয়া দল তিন ওয়ানডে খেলতে যাবে পাকিস্তানে। সেই সফরেও কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডদের রাখা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলকেও। টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা স্টিভ স্মিথও নেই। রাখা হয়নি মার্কাস স্টয়নিস ও ম্যাথু শর্টকেও।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।