বাবর আজম পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ধরে রাখেন

বাবর আজম পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ধরে রাখেন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে বাবর আজমের সেঞ্চুরির পর সেই তুলনাটা উঠল আবারও। তবে কে সেরা, তা নিয়ে নয়, এই তুলনা স্রেফ পরিসংখ্যানের।

করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম। ৭০ রানের জয়ে জালমি পিএসএলের ফাইনালে ওঠায় ম্যাচসেরাও হন বাবর।

টি-টুয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ সেঞ্চুরিতে এত দিন কোহলি ও অভিষেক শর্মার চেয়ে পিছিয়ে ছিলেন বাবর। ভারতের এই দুই তারকা তাঁদের দেশে এই সংস্করণে ৮টি করে সেঞ্চুরি করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।