পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ রাতে খবরটি নিশ্চিত করেছে যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিংয়ে মূল স্তম্ভ হওয়ার কথা ছিল বাবর আজমের। কিন্তু সেই বাবর সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেন বাঁ হাঁটুর চোট নিয়ে।
পিসিবির বিবৃতিতে আরো জানানো হয়েছে, এখন বাবরের চোট পর্যবেক্ষণ করে যাচ্ছে পিসিবির মেডিকেল টিম, এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।
পিসিবির বিবৃতিই বলে দিচ্ছে, সিরিজের দ্বিতীয় টেস্টেও বাবরের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।



















