বাফুফের নতুন কোচের নাম জানানোর আগে অপেক্ষা

বাফুফের নতুন কোচের নাম জানানোর আগে অপেক্ষা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করার কথা ছিল আজ। দুই দিন আগে এমনটাই জানিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ কোচ চূড়ান্ত হয়নি; আসেনি এ নিয়ে কোনো ঘোষণাও।

রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আজ সন্ধ্যার পর বাফুফের জাতীয় দল কমিটির সভা হয়েছে। সভায় নতুন কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হলেও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি।

জানা গেছে, জাতীয় দল কমিটির সভায় ছয় জনকোচের নাম নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা সবাই ইউরোপের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।