বাংলাদেশ বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে 'মুভ অন' করেছে

বাংলাদেশ বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে 'মুভ অন' করেছে

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে লিটন দাসের উত্তর, 'হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।' নতুন করে তাঁরা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক, 'এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।' প্রথম সিরিজটা লিটন শুরু করছেন একটা চ্যালেঞ্জ দিয়েও। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই তাঁর দলে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল। লিটন জানালেন তাদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের ভাবনা থেকেই, 'আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।'

লিটন দাসের দলে নতুন দুই খেলোয়াড় আব্দুল গাফফার ও রিপন মন্ডল। ছবি: সংবাদ সম্মেলনে লিটন দাস।

লিটন দাসের দলে নতুন দুই খেলোয়াড় আব্দুল গাফফার ও রিপন মন্ডল। ছবি: সংবাদ সম্মেলনে লিটন দাস।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।