বাংলাদেশ চায় ৪০০ করতে ৮০ ওভারে, নাজমুল হোসেনের লক্ষ্য

বাংলাদেশ চায় ৪০০ করতে ৮০ ওভারে, নাজমুল হোসেনের লক্ষ্য

বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতাও কম নয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দুই নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসানকে বাদ দিলে অন্তত ২০টি করে ম্যাচ খেলেছেন সবাই। তবে বেশির ভাগ ম্যাচই তাঁদের খেলতে হয়েছে বিরুদ্ধ কন্ডিশনে।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেটে খেলা হবে। ব্যাটসম্যান ও বোলারদের জন্য থাকবে সমান সুবিধা। সেখানে ব্যাটসম্যানদের ভালো কিছু করার আশার কথাই বলে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল।

নাজমুলের ভাষায়, 'যে রকম কন্ডিশনই থাকুক, ওই অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। এখন আশা করাই যেতেই পারে যে ধীরে ধীরে এ জায়গাটাতে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।