বাংলাদেশ দল সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদী

বাংলাদেশ দল সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদী

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়—কোচ পিটার বাটলারের এমন কড়া বার্তায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার। এই দুই মিডফিল্ডারকে ছাড়াই সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে লাল-সবুজের মেয়েরা।

থাইল্যান্ড যাওয়ার আগে আজ দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার সাফে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদ জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।