বাংলাদেশ ফুটবল লিগে আবাহনীর জয়, বসুন্ধরা কিংসের ম্যাচ শুরু

বাংলাদেশ ফুটবল লিগে আবাহনীর জয়, বসুন্ধরা কিংসের ম্যাচ শুরু

বাংলাদেশ ফুটবল লিগের ১৬তম রাউন্ডে গাজীপুরে আবাহনী লিমিটেড ২-০ গোলে পিডব্লুডিকে হারালেও ঢাকায় বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ম্যাচে অচলাবস্থা চলছিল। ঘটনাবহুল ম্যাচের ৬৩ মিনিটে বিদেশি খেলোয়াড় বদলি নিয়ে তৈরি হওয়া জটিলতায় ৭২ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ১-১।

শেষ পর্যন্ত এই স্কোরলাইনই থাকলে কিংসের সঙ্গে আবাহনীর পয়েন্টের ব্যবধান নেমে আসবে একে। দুই দলেরই ম্যাচ বাকি থাকবে দুটি করে। তবে ম্যাচটি কিংস জিতলে ব্যবধান থাকবে সেই তিন-ই।

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। ফর্টিসের হয়ে চারটি গোল করেন পা ওমর বাবু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।