ঢাকায় পা রেখেছেন আজ সকালে। বিকেলেই হাজির হলেন এক অনুষ্ঠানে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ নামের সেই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
টমাস ডুলি—বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ। বাফুফে তাঁকে আগামী দুই বছরের জন্য হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের দায়িত্ব দিয়েছে।
বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডুলি শোনালেন বাংলাদেশ ফুটবল নিয়ে তাঁর লক্ষ্যের কথা। বললেন, ফিফা র্যাংকিংয়ে এ দেশের দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান।



















